শীলা ইসলাম গুরুতর অসুস্থ: দোয়া চেয়েছেন সৈয়দ আশরাফ

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের স্ত্রী লন্ডনের মানবাধিকার কর্মী শীলা ইসলাম জীবনমৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মন্ত্রী।
জানা গেছে, লন্ডনের ইউসিএলএইচ হাসপাতালে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে শীলা ইসলামকে। তার পাশে রয়েছেন সৈয়দ আশরাফ-শীলা ইসলাম দম্পতির একমাত্র মেয়ে রীমা আশরাফ।

LEAVE A REPLY