লন্ডনে আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি নেতা আব্দুল করিমকে নাগরিক সংবর্ধনা

লন্ডনে আরব আমিরাতের বিশিষ্ট কমিউনিটি নেতা, শিল্পপতি, এনআরবি ব্যাংক এর ডাইরেক্টর ও সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ দুবাই শাখার সভাপতি আলহাজ্ব আব্দুল করিম কে নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে। বর্ণাঢ্য আয়োজনে শ্রদ্ধা, ভালোবাসা মিশেল অনুষ্ঠানটি আয়োজন করে তাঁর নিজে অঞ্চল বড়লেখা-জুড়ির ব্রিটেন প্রবাসীরা।
এছাড়াও যুক্তরাজ্যে সফররত ঢাকাস্থ জালালাবাদ এসোশিয়েশন এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, অহিদাবাদ টি গার্ডেন এর ম্যানেজিং ডাইরেক্টর তরুন শিল্পপতি নাসিরুদ্দিন মিঠু কেও সংবর্ধনা প্রদান করা হয়।
বড়লেখা ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক ফয়সল রহমান এবং সহ সাধারণ সম্পাদক কামরুল ইসলাম এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কমনওয়েলথ সেক্রেটারিয়েট এর সাবেক কর্মকর্তা বীর মুক্তিযোদ্ধা পীরজাদা হোসেন আহমদ।

LEAVE A REPLY