লন্ডনে টিউব ধর্মঘট

লন্ডনের আন্ডারগ্রাউন্ড (টিউব) নেটওয়ার্কে বড় ধরনের ধর্মঘট শুরু হতে যাচ্ছে, যার ফলে শহরজুড়ে ব্যাপক ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে।

পরিবহন কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী ১৯ থেকে ২২ মে পর্যন্ত ধাপে ধাপে ২৪ ঘণ্টার ধর্মঘট চলবে, যার কারণে নির্দিষ্ট সময়ে অনেক লাইনে পরিষেবা বন্ধ বা সীমিত থাকবে।

ধর্মঘটের ফলে সকাল ও দুপুরে বিভিন্ন সময় ট্রেন চলাচল বন্ধ হয়ে যাবে এবং কিছু ট্রেন আগেভাগে চলাচল শেষ করবে। যাত্রীদের যাত্রা পরিকল্পনা আগে থেকেই যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।

তবে এলিজাবেথ লাইন, ডিএলআর এবং লন্ডন ওভারগ্রাউন্ড স্বাভাবিকভাবে চলবে, যদিও সেখানে অতিরিক্ত ভিড়ের আশঙ্কা রয়েছে।