বাংলাদেশ অনেক দূর এগিয়ে রয়েছে পাকিস্তানের চেয়ে

কর্তৃত্ব, প্রভাব, মুন্সিয়ানা, মাস্টারি, এমনকি দাদাগিরি শব্দটা আপনি যোগ করতে পারেন। এর সবগুলোই এ সিরিজে বাংলাদেশ দেখাচ্ছে পাকিস্তানের ওপর। ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে-নেতৃত্বে কিংবা রিভিউ নেওয়াতে; একটি টেস্ট ম্যাচে এগিয়ে থাকার জন্য মূলত যা যা আবশ্যিক গুণাবলি প্রয়োজন, সেসব অনুষঙ্গের প্রতিটি ধাপে, স্তরে বাংলাদেশ অনেক দূর এগিয়ে রয়েছে পাকিস্তানের চেয়ে।

ঢাকার পর সিলেট টেস্টেও এই অবস্থান ও পরিস্থিতি এখন এমনই!বাংলাদেশের প্রথম ইনিংসের জবাবে পাকিস্তান এখানে শেষ ২৩২ রানে। প্রথম ইনিংসে ৪৬ রানের লিড পাওয়া বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে তিন উইকেটে ১১০ রান তুলে সব মিলিয়ে এগিয়ে আছে ১৫৬ রানে। এটি দ্বিতীয় দিন শেষের হিসাব। আজ তৃতীয় দিনের ব্যাটিংয়ে এই লিড আরো অনেক দূর নিয়ে যেতে চায় স্বাগতিকরা।

কত দূরে?