ইংল্যান্ডের কাউন্সিল নির্বাচনে এ পর্যন্ত ৭ বিশ্বনাথীর জয়লাভের খবর

এতে ১৫০টি কাউন্সিলের ৪হাজার ৩শ ৭১টি সিটে কয়েক শতাদিক বাংলাদেশী বংশোদ্ভুত ব্রিটিশ নাগরিক নির্বাচনে অংশনেন। এর মধ্যে উল্লেখ্য যোগ্য সংখ্যক বিশ্বনাথ প্রবাসীরা অংশ নিয়েছিলেন। স্যোশাল মিডিয়া সূত্রে এখনো পর্যন্ত ৭ জন বিশ্বনাথীর নাম পাওয়া গেছে। তারা হচ্ছেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের ডেপুটি মেয়র সিরাজুল ইসলাম সম্ভবত পঞ্চম বারের মত নির্বাচিত হয়েছেন। তিনি বেথনালগ্রীন ওয়ার্ড থেকে লেবার পার্টির হয়ে ২৮৩০ পেয়ে নির্বাচিত হয়েছেন।
পঞ্চম বারের মত নির্বাচিত হয়েছেন বিশ্বনাথের আয়শা চৌধুরী। তিনি নিউহাম কাউন্সিলের বেকটন ওয়ার্ড থেকে লেবার পার্টির হয়ে ১৭১৭ পেয়ে নির্বাচিত হন।

LEAVE A REPLY