সাংবাদিক আব্দুল মুনিম ক্যারলের মেয়ের বিয়ে সম্পন্ন : কমিউনিটির সরব উপস্থিতি

বিলেতের বাঙ্গালী কমিউনিটির অত্যন্ত পরিচিত কমিউনিটি নেতা ও বিশিষ্ট সাংবাদিক আব্দুল মুনিম জাহেদী ক্যারল ও আবিদা লাকি দম্পতির মেয়ে মুনিমা রাফার শুভ বিবাহ উত্তর প্রীতি ভোজ ও ওয়ালিমা গত ৩রা আগস্ট শুক্রবার সন্ধ্যায় ফেয়ারলপ ওয়াটার কাউন্ট্রি পার্কের দি লেক ভিউ মার্কীতে হাজার দেড়েক শুভাকাঙ্খীর উপস্থিতিতে অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য গত বুধবার লন্ডন মুসলিম সেন্টারে ইস্ট লন্ডনে বসবাসকারী সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আব্দুল মুনিম জাহেদী ক্যারলের মেয়ের সাথে মোহাম্মদ আব্দুর রহমানের ছেলে মোহাম্মদ মিজান আহমদের বিয়ে পাঁচ শতাধিক অতিথির উপস্থিতিতে সম্পন্ন হয়।

LEAVE A REPLY