প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বিকেলে লন্ডনের মেথোডিস্ট সেন্ট্রাল হলে আওয়ামী লীগের যুক্তরাজ্য শাখার এক সংবর্ধনা অনুষ্ঠানে বলেন, লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, আর এখন ব্রিটেনের রাজধানীতে বসেও একই ধরনের অপরাধ করছে । লন্ডন হাইকমিশনে বিএনপির সন্ত্রাসীদের ভাংচুরের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির সন্ত্রাসীরা তারেক রহমানের নির্দেশে জাতির পিতার প্রতিকৃতিকে অসম্মান করেছে। আমি জানতে চাই তারা এই সাহস কোথা থেকে পেল? এসময় তিনি হাইকমিশনের ভূমিকার সমালোচনা করে বলেন, আমি জানিনা সেদিন কে হাইকমিশনের দায়িত্বে ছিলেন এবং আমার প্রশ্ন- কেন তারা সেদিন এ ব্যাপারে কোন ব্যবস্থা নেননি? প্রধানমন্ত্রী বলেন, যারা জাতির পিতার প্রতিকৃতি ধ্বংস করেছে তাদের শাস্তির মুখোমুখি হতে হবে। আমি প্রবাসী বাংলাদেশীদের বলবো আপনারা দেখেছেন কারা জাতির পিতার প্রতিকৃতিকে অবমাননা করেছে । তাদের নামের লিস্ট তৈরি করে আমাদের দিন । আমি তাদের উপযুক্ত শাস্তি প্রদান করব ।







