অস্ট্রেলিয়ার মনোরম লোকেশনে রোমান্টিক দৃশ্য এবং সঙ্গে অ্যাকশন নিয়ে হাজির হলেন ঢালিউড সুপারস্টার তারকা শাকিব খান। আশিকুর রহমান পরিচালিত এ ছবির নাম ‘সুপার হিরো’। গত রোববার রাতে লাইভ টেকনোলজির ইউটিউব চ্যানেলে এ ছবির প্রথম লুকের টিজার প্রকাশ হয়। প্রথম দর্শনে শাকিবকে একজন যুদ্ধরত সামরিক বাহিনীর রূপে দেখা গেছে। যার পরনে কালো পোশাক, মাথায় কালো হেলমেট, চোখে কালো চশমা আর হাতে কালো অস্ত্র-সব মিলে অন্যরকম এক আবহ তৈরি করেছে। ছবিতে রাইফেলের ব্যবহার না করে পরিচালক ব্যবহার করিয়েছেন আধুনিক আগ্নেয়াস্ত্র।






