টেলিভিশন নাট্যকার সংঘের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার, ২১ আগস্ট রাজধানীর সেগুনবাগিচায় অবস্থিত আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত এ সভায় আগামী দুই বছরের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়।
শিহাব শাহীনকে সভাপতি, আর মেজবাহ উদ্দিন সুমনকে সাধারণ সম্পাদক করে টেলিভিশন নাট্যকার সংঘের নতুন কার্যনির্বাহী কমিটি (২০২৬-২৮) গঠিত হয়েছে। চূড়ান্ত হওয়া এই কমিটিতে সহ-সভাপতি পদে আছেন জাকির হোসেন উজ্জ্বল, লিটু সাখাওয়াত ও মাসুম শাহরিয়ার। সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মনসুর রহমান চঞ্চল, এলিনা শাম্মী ও বিদ্যুৎ রায়।






