চলতি সময়ের টিভি নাটকের প্রিয় মুখ রুনা খান। অভিনয় নিয়ে দারুণ ব্যস্ত সময় পার করছেন। ঈদের বিশেষ নাটক-টেলিছবি ও ধারাবাহিকে বেশ ব্যস্ত সময় পার করছেন বলে জানান তিনি। আসছে ঈদের জন্য এরইমধ্যে তিনি আবু হায়াত মাহমুদের টেলিছবি ‘দি বস’, অরণ্য আনোয়ারের সাত পর্বের বিশেষ ধারাবাহিক ‘ফেয়ার প্লে’, বিইউ শুভর ‘ফেরা হলোনা’সহ বেশ কিছু একক নাটকে কাজ শেষ করেছেন। প্রতিটি নাটকে অভিনয় করছেন তিনি জনিপ্রয় অভিনেতাদের সঙ্গে জুটি বেঁধে। ঈদের আগ পর্যন্ত এই ব্যস্ততা থাকবে বলে জানান।






