পেশাগতভাবে নায়িকা তমা মির্জা চলচ্চিত্রে অভিনয়েই ব্যস্ত থাকেন বছরজুড়ে। বিশেষ দিবস এলে তিনি ছোট পর্দার জন্য কাজ করেন। সেই ধারাবাহিকতায় এবারের ঈদেও একটি নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘এ লাভ স্টোরি’। এটি রচনা ও পরিচালনা করেছেন আর বি প্রীতম। এখানে তমার বিপরীতে অভিনয় করেছেন জোভান। গত ২৮ ও ২৯শে মে রাজধানীর কল্যাণপুরে সরকারি স্টাফ কোয়ার্টারে এর শুটিং সম্পন্ন হয়েছে।






