বৃটেনের কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশন ১৯৯৪ সাল থেকে আজ অবধি কার্ডিফ কমিউনিটির উন্নয়নে ও, মানবতার কল্যাণে নিষ্ঠা ও নিরলসভাবে কাজ করে চলছে।
বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে কমিউনিটির সবস্তরের নেতৃবৃন্দের উপস্থিতিতে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে গত সোমবার ১০ ই জুন বাংলাদেশ ওয়েলফেয়ার সেন্টার এর নতুন বিল্ডিংয়ের এর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান কমিউনিটি লিডার মোহাম্মদ আব্দুল হান্নান এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক কমিউনিটি সংগঠক আসকর আলীর পরিচালনায় অনুষ্ঠিত উদ্ভোধনী অনুষ্ঠানে কার্ডিফ কাউন্টি কাউন্সিলার দিলওয়ার আলী, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে কেন্দ্রীয় কমিটির কনভেনার কমিউনিটি লিডার ও বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর, গ্রেটার সিলেট কাউন্সিল ইউকের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মদ আনোয়ার, সুনামগঞ্জ এসোসিয়েশনের প্রাক্তন চেয়ারম্যান, প্রবীণ কমিউনিটি ব্যাক্তিত্ব সিরাজ আলী, বাংলাদেশ এসোসিয়েশনের সেক্রেটারি হারুন তালুকদার, ওয়েলস আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব লিয়াকত আলী, নিউপোর্ট যুবলীগের সভাপতি শাহ শাফি কাদির, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে সাউথ ওয়েলসের কনভেনার মুজিবুর রহমান, সদস্য সচিব রকিবুর রহমান, কার্ডিফ বাংলাদেশ ওয়েলফেয়ার এর ডিরেক্টর শফিক মিয়া, নজির উদ্দিন, মাহমুদ হোসেইন ও মাহমুদ মিয়া চৌধুরী, সহ কমিউনিটির বিশিষ্ট জনেরা বক্তব্য রাখেন।
উদ্ভোধনের মাধ্যমে ওয়েলফয়ার সেন্টার কমিউনিটির জন্য উম্মুক্ত করে দেয়া হলো, কমিউনিটির প্রয়োজনে সেন্টার সবাই ব্যাবহার করতে পারবেন বলে উল্লেখ করে ওয়েলফেয়ার এর পক্ষ থেকে জনসাধারণের জন্য ইমিগ্রেশন, হাউজিং, কনসূলার, ও হেলথকেয়ারসহ নানা প্রয়োজনীয় সার্ভিস প্রদান করা হবে বলে সংগঠন এর ট্রাষ্টি ও পরিচালকবৃন্দ জানিয়েছেন।






