পূর্ব লন্ডনের ব্লুমুন মিডিয়া সেন্টারে ঢাকাদক্ষিণ বিশ্ববিদ্যালয় কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ সদ্যপ্রয়াত নীলোৎপল বড়ুয়া স্মরণে নাগরিক শোকসভায় বক্তারা বলেন, নীলোৎপল বড়ুয়া স্যার কলেজ প্রতিষ্ঠাসহ ৩ যুগেরও বেশি সময় অধ্যক্ষ হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। তাঁর কর্মজীবনে তিনি সর্বদা সততাকে পুজি করে সাদাসিদে জীবন যাপন করেছেন। তাঁর জীবন থেকে বর্তমান প্রজন্মের অনেক কিছু শেখার আছে।
সার্বজনীন নাগরিক কমিটির আহ্বায়ক ও ঢাকাদক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রাক্তন শিক্ষক কমর উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়কদ্বয় মাহমুদুর রহমান শানুর ও তাজুল ইসলামের যৌথ পরিচালনায় শোকসভায় কলেজের প্রাক্তন ছাত্র-ছাত্রী ও শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন।






