সংগঠনের নিজস্ব কার্যালয় লন্ডনে দুপুর ১২ টা থেকে বার্ষিক সাধারণ সভা বা এজিএম শুরু হয়। পরিচালকবৃন্দ ও সদস্যদের উপস্থিতিতে এজিএমে সভাপতিত্ব করেন ইউকেবিসিসিআই প্রেসিডেন্ট বজলুর রশিদ এমবিই।
সংগঠনের পরিচালক রহিমা মিয়ার সভা পরিচালনা করেন।বজলুর রশিদ এমবিই শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে সভা শুরু হয়। তিনি তার বক্তব্যে উপস্থিত পরিচালকবৃন্দ এবং নতুন ও পুরাতন সদস্যদের এজিএমে উপস্থিত হওয়ায় ধন্যবাদ জানান। খুব অল্প দিনে ইউকেবিসিসিআই তাদের কাজ এবং কর্মের মাধ্যমে কমিউনিটিতে জায়গা করে নিয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন আমাদের অন্যতম উদ্দ্যেশ্য ছিল যে কারীশিল্প সহ অন্যান্য বিভিন্ন বিভিন্ন খাতে আমরা যে সফল সে বিষয়টি তুলে ধরা। সাথে সাথে বাংলাদেশ এবং এ দেশের ব্যবসায়ীদের সাথে একটি যোগসুত্র স্থাপন করা। আর বিগত দুটি অনুষ্টানে এ দৃশ্য প্রতীয়মান হয়েছে।






