লন্ডনে জাফরাবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ উন্নয়ন কমিটির সভা

সিলেট জেলার দক্ষিন সুরমা উপজেলার জাফরাবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ এর উন্নয়নের লক্ষ্য নিয়ে গঠিত ‘যুক্তরাজ্যস্থ উন্নয়ন কমিটির উপদেষ্টা পরিষদ ও কার্যকরী কমিটির বিশেষ যৌথ সভা গত ২৩ মে পূর্ব লন্ডনের ক্যাননস্ট্রিটের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি মো: মনির হোসাইন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এনামুল হক এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সহ সভাপতি আলী আহসান খান দীপু। সভায় প্রতিষ্ঠানের ২০১৭ সনের এসএসসি পরীক্ষার ফলাফল, কলেজ শাখার সার্বিক অগ্রগতি, শ্রেনী কক্ষের অপ্রতুলতা, আর্থিক সংকট ও সমাধানের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

এছাড়া কোষাধ্যক্ষ তহুর আলী কলেজ শাখার জন্য এ পর্যন্ত প্রাপ্Í অনুদানের প্রতিশ্রুতি ও আদায়কৃত টাকার হিসাব বিস্তারিত তুলে ধরেন। শ্রেনী কক্ষের সংকট দূরীকরণে তহুর আলী একটি কক্ষ, মো:মনির হোসাইন ও মশাহিদ হোসাইন যৌথভাবে একটি কক্ষ ও মুহিবুল ইসলাম (মফজ্জুল আলী) একটি কক্ষ তৈরীতে প্রয়োজনীয় অর্থ বরাদ্ধ দিবেন বলে প্রতিশ্রুতিদেন।

LEAVE A REPLY