সীতাকুণ্ডে জঙ্গি সন্দেহে আটক ২

সীতাকুণ্ডে র‌্যাব-৭ একটি বাসে তল্লাশি চালিয়ে জঙ্গি সন্দেহে দুইজনকে আটক করেছে। তারা বগুড়া জেলার বাসিন্দা। শুক্রবার রাতে তাদের পুলিশে সোর্পদ করা হয়েছে।
র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ ও সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমানের পক্ষে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, বুধবার রাতে ফৌজদারহাট স্টেশন এলাকায় র‌্যাবের একটি টিম চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছিল। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে যাত্রী বেশে থাকা সাকিল হোসেন ওরফে সাব্বিার (১৯) ও মো. রাহাদুল ইসলাম ওরফে রাহাত ওরফে রুদ্র (১৮) দৌড়ে পালিতে যেতে চেষ্টা করলে র‌্যাব তাদের আটক করে।
তাদের দেহ ও ব্যাগ তল্লাশি করে চাকু, বিপুল পরিমান লিফলেট এবং জিহাদি বই পাওয়া যায়। আটককৃতরা বগুড়া সদর থানার বারপুর স্কুল পাড়া গ্রামের সরোয়ার হোসেন ও মো. আবু কালাম পাইকার ছেলে।
র‌্যাবের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটককৃতদের জিজ্ঞাসাবাদে তারা Youtube এ ‘উম্মাহ’ নেটওয়ার্ক থেকে জিহাদি ভিডিও এবং বিভিন্ন দেশের মুসলিম নর-নারীদের উপর নির্যাতনের চিত্র দেখে তাদের জিহাদে অংশ গ্রহণে আগ্রহ সৃষ্টি হয়। তাদের পরিকল্পনা ছিল টহল পুলিশ এবং বিজিবির উপর হামলা করে অস্ত্র/গুলি লুট করে জঙ্গিবাদী কার্যক্রম পরিচালনা করবে। কিন্তু কক্সবাজার এলাকার আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার কারণে তারা পরিকল্পলা বাতিল করে। সুবিধাজনক সময়ে তারা কক্সবাজারে জড়ো হয়ে পরিকল্পনা বাস্তবায়ন করবে এই উদ্দেশ্যে নিজ নিজ বাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়।

LEAVE A REPLY