হবিগঞ্জের বাহুবলে শুক্রবার সকালে দেবোত্তর সম্পত্তির দখল নিয়ে হিন্দু বাড়িতে হামলা করেছে একদল লোক। এতে অন্তত ১০জন আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৭জনকে আটক করেছে। তারা হলেন- মোতাব্বির হোসেন, আব্দুস ছাত্তার, বিলাত মিয়া, আবুল হোসেন, ফজলুল হক, মোমিনুল হক ও কাছুম আলী।
স্থানীয়রা জানায়, কিছু দেবোত্তর সম্পত্তি নিয়ে উপজেলার বানিয়াগাঁও গ্রামের গুনেন্দ্র করের সাথে তার ভাতিজা শুধাংশু করদের বিরোধ চলছে। ওই জমি শুধাংশু ও তার ভাইয়েরা একই গ্রামের মোতাব্বির হোসেনের কাছে বিক্রি করে দেন। মোতাব্বির সকালে লোকজন নিয়ে জমি দখলে নিতে যান। এসময় গুনেন্দ্র বাধা দিলে তারা হামলা করে।
বাহুবল থানার ওসি মাসুক আলী বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।






