লন্ডনে ক্যারাম গোল্ডকাপ চ্যাম্পিয়ানসীপ সম্পন্ন

খেলায় সোনাহর আলী রিংকু ও মুন্না বনাম হোসেন ও মন্টুর মধ্যে ফাইনালে প্রতিযোগিতা করে রিংকু ও মুন্না জুটি ২-১ গেইমে মন্টু ও হোসেন জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়েছেন। তৃতীয় স্থান অর্জন করেন যৌথ ভাবে সুজা ও জাহাঙ্গীর এবং সেলিম ও ময়নুল. ৫ম জসিম ও হামিদ, ৬স্ঠ জামান ও ইমরান, ৭ম রাশেদ ও শেপু এবং ৮ম স্থান অধিকার করেন কবির ও জয়নাল জুটি. তাদের সবাইকে নগদ অর্থ প্রদান করা হয় ক্লাবের পক্ষ থেকে।

সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকের সভাপতি মোঃ জুলাহাস আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমান খান সুজার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন ব্যুরো অব টাওয়ার হ্যামলেটস্ কাউন্সিলের সম্মানিত স্পিকার কাউন্সিলর মোহাম্মদ আয়াছ মিয়া, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র কাউন্সিলর সিরাজুল ইসলাম, কাউন্সিলর আহবাব হোসেন, কাউন্সিলর ফারুক মাহফুজ আহমেদ, ইন্টারন্যাশনাল ও ইউ কে ক্যারাম ক্লাবের প্রেসিডেন্ট নজরুল ইসলাম কয়েস, ভাইস প্রেসিডেন্ট সোনাহর আলী রিংকু, সাউন্ডটেক ক্যারাম ক্লাবের ভাইস প্রেসিডেন্ট সেলিম উদ্দিন চাকলাদার, সহ সাধারণ সম্পাদক মুহিবুর রহমান, গোলাপগঞ্জ এডুকেশন ট্রাস্টের সহ সভাপতি দেলোয়ার হুসেন, আরো উপস্থিত ছিলেন তাকওয়া ব্যাডমিন্টন ক্লাবের প্রিসিডেন্ট মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, বিশিষ্ট কমিনিটি ব্যাক্তিত্য ও সাংবাদিক আব্বাস উদ্দিন, অল সিজন ফুডের ডাইরেক্টর জুবেদ আহমেদ, সাউন্ডটেকের সহ সভাপতি নজরুল ইসলাম, ক্লাবের ট্রেজার আপ্তাব মিয়া. সেলিম উদ্দিন, মুহিব উদ্দিন ও আব্দুল আহাদ, সুলতান হায়দার জসিম প্রমুখ. ফাইন্যাল খেলায় সফল ভাবে রেফারির দায়িত্ব পালন করেন মিসবা আহমেদ।

LEAVE A REPLY