শেখ হাসিনার লন্ডন সফরে যুক্তরাজ্য বিএনপির শত শত নেতাকর্মীর ব্যাপক বিক্ষোভ

বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাজ্য সফরের প্রতিবাদে  বিক্ষোভ করেছে যুক্তরাজ্য বিএনপি। যুক্তরাজ্য বিএনপি সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদের নেতৃত্বে ‘যেখানে হাসিনা সেখানে প্রতিরোধ কর্মসূচীর অংশ হিসাবে যতদিন অবৈধ প্রধানমন্ত্রী লন্ডনে অবস্থান করবে ততদিন পর্যন্ত যুক্তরাজ্য বিএনপির এ বিক্ষোভ সমাবেশ অব্যাহত থাকবে ।  ইউরোপসহ যুক্তরাজ্যের বিভিন্ন শহর হতে জোনাল কমিটি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটির শত শত নাগরিক এবং যুক্তরাজ্যে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা ‘ফিরে যাও শেখ হাসিনা, স্টেপ ডাউন শেখ হাসিনা’ ডিক্টেটর শেখ হাসিনা’ বলে স্লোগান দিচ্ছিল। বিক্ষোভ সমাবেশ অংশগ্রহণকারী নেতাকর্মীরা জানান, শেখ হাসিনার সরকার অনির্বাচিত সরকার। তিনি জনগণের ভোটে নির্বাচিত নন। ‘মাদার অব ডেমোক্রেসি’ তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নির্বাচন থেকে দূরে রাখতে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার উদ্দেশ্যেই অবৈধ সরকার তাকে অন্যায় ভাবে বন্দি করে রেখেছে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের উপর ষড়যন্ত্রমূলক রাজনৈতিক মিথ্যা মামলা দায়েরর মাধ্যমে হয়রানি করছে।

বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে ইউকে বিএনপি’র সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মুহিদুর রহমান, যুক্তরাজ্য বিএনপি সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ্, আব্দুল হামিদ চৌধুরী, আবুল কালাম আজাদ, মোঃ সাব্বির আহমেদ, আকতার হোসেন, ফরিদুল ইসলাম, তাজ উদ্দিন, কামাল উদ্দিন, নাসিম আহমেদ চৌধুরী, কামরুল হাসান, সাইফুল আলম মুরাদ, খস্রুজ্জামান খসরু, শামীম আহমেদ, প্রমুখ ।
বিক্ষোভে উপস্থিত ছিলেন জাহিদুল ইসলাম , পারভেজ মল্লিক, নুরে আলম, মোঃ আতাউর রহমান, হাসিবুল হাসান, বদরে আলম দিদার, মাহমুদ আহমদ, জাকির আহমেদ চৌধুরী, মহিবুল্লাহ, মাহবুব আলী খানশূর, আমিমুল আহসান তানিম, মনিরুল হক, শাহিন আহমেদ, এস এম মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, মাহবুবুর রহমান, হেভেন খান, মুহম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া, গরীব হোসেন প্রমূখ।