ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নয় বিদেশী নাগরিককে আটক করা হয়েছে। গত রাতে অভিযান চালিয়ে ‘বিপুল পরিমাণ’ দেশি-বিদেশি জাল নোটসহ তাদেরকে আটক করা হয়। বিদেশীদের সঙ্গে একজন দেশী লোকও আটক হয়েছে। র্যাব-২ এর অধিনায়ক মো. মহিউদ্দিন গণমাধ্যমকে বলেন, রোববার রাতে বসুন্ধরা আবাসিক এলাকার এক বাড়িতে ওই অভিযানে জাল নোট তৈরির বেশ কিছু সরঞ্জামও জব্দ করা হয়েছে। আটককৃতদের মধ্যে দুজন নারীও রয়েছেন। সূত্র নিশ্চিত করে যে, নয় বিদেশী নাগরিক আফ্রিকার দেশ ক্যামেরুন, কঙ্গো ও লেসেথো থেকে এসেছেন।






