পিংক বাস সার্ভিস উদ্বোধনের এক মাসের মধ্যেই নানা অভিযোগে প্রশ্নের মুখে পড়েছে

চট্টগ্রামে চালু হওয়া বিআরটিসির পিংক বাস সার্ভিস উদ্বোধনের এক মাসের মধ্যেই নানা অভিযোগে প্রশ্নের মুখে পড়েছে। নারী চালকের বদলে পুরুষ চালকে বাস পরিচালনা, নির্ধারিত রুট না মানা, শিক্ষার্থী পরিবহনে অগ্রাধিকার এবং কর্মজীবী নারীদের কাঙ্ক্ষিত সেবা না পাওয়ায় শুরুতেই হোঁচট খাচ্ছে এই বিশেষ সেবা।

জানা গেছে, গত ১৮ আগস্ট নগরের কালুরঘাট বেতার কেন্দ্রের সামনে থেকে বাস দুটি উদ্বোধন করা হয়। ৭৫ আসনের দোতলা বাসটি কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত ২৭ কিলোমিটার এবং ৪৫ আসনের একতলা বাসটি বালুছড়ার নতুনপাড়া থেকে পতেঙ্গা পর্যন্ত চলাচলের কথা। কিলোমিটারভেদে ভাড়া নির্ধারণ করা হয়েছে ১০ থেকে ৬৮ টাকা