বাংলাদেশ এসোসিয়েশন সুইন্ডনের উদ্যোগে বাংলা নববর্ষ উদযাপন

সুইন্ডনে অত্যন্ত আনন্দঘন পরিবেশে এবং জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে প্রতি বছরের ন্যায় এবারো গত রবিবার ৭ মে বরণ করা হল বাংলা নববর্ষ ১৪২৪। বাংলাদেশ এসোসিয়েশন সুইন্ডনের উদ্যোগে আয়োজিত বর্ষবরণ অনুষ্ঠানে বিপুল সংখ্যক নারী-পুরুষ ও শিশু ও বিভিন্ন কমিউনিটির মানুষের উপস্থিতি ঘটে। অনুষ্ঠানে স্থানীয় শিল্পীদের পাশাপাশি বিলেতের জনপ্রিয় শিল্পীরা গান পরিবেশন করেন।
সংগঠনের সাধারণ সম্পাদক এনাম চৌধুরী ও সহ সাধারণ সম্পাদক আমিরুল হক বাবলুর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ এসোসিয়েশনের সভাপতি ফজলুর রহমান আকিক। বক্তব্য রাখেন সহ সভাপতি আলী আপ্তাব নোয়াব, জামান চৌধুরী, ট্রাস্টি শফিক মিয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুইন্ডন কাউন্সিলের মেয়র কাউন্সিলার এরিক, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সলিসিটর জেনারেল রবার্ট বাকলেন্ড, কাউন্সিলার জুনাব আলী, আব্দুল আমিন, কাউন্সিলার জামাল মিয়া, কমিউনিটি নেতা মোস্তাক আহমেদ, সিপন রায়, আব্দুল হামিদ রফি, রাকিব আলী, এম আলী আফরোজ, মাসুক মিয়া, চম্পা শাহ, আশরাফ চৌধুরী, সুমন রায়, পারভেজ, সুহেল, শাহীন, নাসির আহমেদ, দেবাসীশ, রাজু মালাকারসহ অনেকে ।
অনুষ্ঠানে হাতে মেহেদী, ফেইস পেইটিং, রকমারী পিঠাসহ শিশুদের জন্য নানান এক্টিবিটিজ অনুষ্ঠিত হয়। এছাড়া সভায় সুইন্ডন থেকে নব নির্বাচিত চার বাঙালী কাউন্সিলারকে অভিনন্দন জানানো হয় এবং নতুন প্রজন্মকে ব্রিটেনের মেইনস্ট্রিম রাজনীতিতে জড়িত হওয়ার আহবান জানানো হয়।
অনুষ্ঠানে জানানো হয় বাংলাদেশ এসোসিয়েশন সুইন্ড প্রতিবছর বাংলাদেশী সংস্কৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে বিজয় দিবস, স্বাধীনতা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও বাংলা নববর্ষ উদযাপন করার পাশাপাশি বিভিন্ন সমাজিক কর্মকান্ড করে থাকে। তারা সংগঠনের কার্যক্রম আরো গতিশীল রাখতে সকলের সহযোগীতা কামনা করেন।

LEAVE A REPLY