মোদির দেওয়া নৈশভোজে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অনুপস্থিতি

ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নেওয়া বিশ্বনেতাদের সম্মানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দেওয়া নৈশভোজে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অনুপস্থিতি নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে ভারত-চীনের দীর্ঘদিনের টানাপোড়েনের প্রেক্ষাপটে শি কেন এই নৈশভোজে যোগ দিলেন না, তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। তবে শি জিনপিং একা নন, আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহামেদও নৈশভোজে উপস্থিত ছিলেন না।