মহিলা হ্যান্ডবলের ফাইনাল কাল

এক্সিম ব্যাংক জাতীয় মহিলা হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনালে ওঠেছে বিজেএমসি ও বাংলাদেশ আনসার। প্রথম সেমিফাইনালে বিজেএমসি ৩৩-৬ গোলে নওগাঁ জেলাকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ২১-২ গোলে এগিয়ে ছিল। বিজেএমসির পক্ষে শিরিন ৭ ও শিল্পী ৫ গোল করেন। গতকাল অন্য সেমিফাইনালে বাংলাদেশ আনসার ৩৩-৮ গোলে বাংলাদেশ পুলিশকে পরাজিত করে। বিজয়ী দল প্রথমার্ধে ১৮-৬ গোলে এগিয়ে ছিল। বাংলাদেশ আনসারের পক্ষে নিশি ১২ গোল করেন। আগামীকাল জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে ফাইনাল ম্যাচশেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হবে।

LEAVE A REPLY