গেল বছরে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ১৮৩ জন

গত বছরের পুরো সময় জুড়ে সারাদেশে মানবাধিকার পরিস্থিতি উদ্বেগ জনক ছিল বলে জানিয়েছে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র’র(আসক)। সংগঠনটি ২০১৫ সালের মানবাধিকার ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে একটি রির্পোট প্রকাশ করে। এতে বলা হয়, ২০১৫ সালে আগের বছরের চেয়ে ৫৫ জন মানুষ বেশি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে মারা গেছে। সারা বছরে মোট বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে মারা গেছে ১৮৩ জন। এতে বলা হয়, গত বছর সারাদেশে রাজনৈতিক সহিংসতায় মারা গেছে ১৫১ জন। ২০১৪ সালে এ সংখ্যা ছিল ১৪৭ জন। এছাড়া গত বছর গুম হয়েছে ৫৫জন। ২০১৫ সালে গণপিটুনিতে মারা গেছে ১৩৫জন। আইন ও সালিশ কেন্দ্রের রিপোর্টে গেল বছরে সীমান্তে হত্যা এবং নারী নির্যাতনের চিত্রও প্রকাশ করা হয়েছে। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে আসকের নির্বাহী পরিচালক এডভোকেট সুলতানা কামাল বলেন, সরকার মানবাধিকার বিষয়ে কিছুটা প্রতিক্রিয়াশীল ছিল। কিন্তু প্রতিটা ঘটনার কয়েকদিন পর তাদের আর কোন খোজ পাওয়া যায়নি। আগামীতে সরকার মানবাধিকার রক্ষার বিষয়ে আরও কার্যকর ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করে তিনি বলেন, গত বছর প্রতিটি ঘটনার পর সরকারের পক্ষ থেকে বিরোধীদের উপর দায় চাপিয়ে দিয়ে এড়িয়ে যাওয়া হয়েছে।

LEAVE A REPLY