‘ভোটের অধিকার কেড়ে নিয়ে সিইসি চ্যাম্পিয়ন’

পৌর নির্বাচনে হামলা, ভোট কারচুপি, ব্যালট বাক্স ছিনতাইসহ সকল অনিয়মের জন্য প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) দায়ি বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। ছাত্রদলের ৩৭তম  প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে কেক কাটার সময় তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, ভোট ডাকাতি, ছিনতাই, সহিংসতা করে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে প্রধান নির্বাচন কমিশনার চ্যাম্পিয়ন হয়েছেন। হামলা, ভোট কারচুপি, ব্যালট বাক্স ছিনতাইসহ সব অপকর্মের হোতা নির্বাচন কমিশন। আর এ কাজে সিইসিকে সহযোগিতা করার জন্য প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানান রিজভী। রিজভী আরও বলেন, এই সরকারের রোষানলের কারণে ইলিয়াস আলীকে গুম হয়েছে, নাসির উদ্দিন পিন্টুকে হত্যা করা হয়েছে। স্বৈরতন্ত্রের শৃঙ্খল ছিড়ে গণতন্ত্র উদ্ধারের জন্য ছাত্রদলকে কাজ করার আহ্বান জানান সাবেক এই ছাত্রনেতা। বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY