চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের মকিমপুর এলাকা থেকে ২টি পিস্তল, ২টি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে শিবগঞ্জ থানা পুলিশ। আটককৃত অস্ত্র ব্যবসায়ী ওই এলাকার মকিমপুর গ্রামের আজাহার আলীর ছেলে ইমন (২১)।
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক(এস.আই) নুরে আলম সিদ্দীকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল শুক্রবার সকাল ৭টার দিকে চককির্তী ইউনিয়নের মকিমপুর গ্রামে ইমনের বাড়িতে তল্লাশী চালিয়ে ২টি পিস্তল, ২টি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলিসহ ইমনকে আটক করে। এ ব্যাপারে শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।






