ইউকে বাংলা টি১০ ক্রিকেট টুর্নামেন্ট সেপ্টেম্বরে

ব্রিটেনের বাংলা মিডিয়ার সংবাদ কর্মীদের নিয়ে লন্ডনে প্রথমবারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউকে বাংলা টি১০ ক্রিকেট টুর্নামেন্ট। ক্যানারিওয়ার্ফের সহযোগিতায় এবারের টুর্নামেন্টে অংশ নিচ্ছে ৮টি দল। ২ আগস্ট ক্যানারিওয়ার্ফের ওয়ান কানাডা স্কয়ার ভবনের ৩০তলায় অনুষ্ঠিত টুর্নামেন্ট প্রস্তুতি সভায় এ তথ্য জানানো হয়। এসময় টুর্নামেন্টের ৮টি দলের স্পন্সর, ম্যানেজার লটারির মাধ্যমে নির্ধারন করা হয়।
টুর্নামেন্ট আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন ক্যানারি ওয়ার্ফ গ্রুপের জন হারউড, জাকির খান, ক্রিকেট কোচ শহিদুল আলম রতন, লন্ডন বাংলা প্রেসক্লাব সভাপতি সৈয়দ নাহাশ পাশা, সাংবাদিক মোস্তাক আলী বাবুল, আবু সুফিয়ান, নাহিদ নেওয়াজসহ স্পন্সরকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা, অংশ গ্রহনকারী টিভি চ্যানেল এর কর্মকর্তাগন।
দুইটি গ্রুপে ৮ এ সাউড ক্রিকেট টুর্নামেন্টে যারা অংশ নিচ্ছে তারা হচ্ছেন ১, চ্যানেল এস (স্পন্সর প্রবাসী পল্লী) ম্যানেজার নাইম আহমদ, ২, অর্গানাইজার টিম (স্পন্সর সুন্দরবন), ম্যানেজার শামীম আহমদ, ৩, চ্যানেল আই (স্পন্সর সিটি লর্ড), ম্যানেজার সালমান আহমদ, ৪, টিভি ওয়ান (স্পন্সর ফিস্ট এন্ড মিস্টি), ম্যানেজার সুমন শরীফ, ৫, এটিএন বাংলা (স্পন্সর ভ্যানটিজ প্রোপার্টি), ৬, বেতার বাংলা (স্পন্সর মিন্ট ক্যাটারিং), ম্যানেজার আব্দুল আওয়াল তারেক, ৭. লন্ডনবাংলা প্রেসক্লাব (স্পন্সর হাবার হিল ইলেক্ট্রিক) ম্যানেজার মোহাম্মদ আরিফ, ৮. ইক্বরা বাংলা (স্পন্সর হোয়াইট টাউন লন্ড্রি) ম্যানেজার গিয়াস উদ্দিন।

LEAVE A REPLY