আগামী ৯ জুলাই গ্রেটার সিলেট কাউন্সিল সাউথ ইস্ট রিজিওনের নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করার পর হারুন-শহীদ -মিসবাহ পরিষদের পক্ষ্য থেকে নির্বাচন উপলক্ষ্যে এবং পবিত্র রমজানে সুনামগঞ্জে দুর্দশাগ্রস্থ হাওরবাসী পরিবারগুলোকে সহায়তা করার লক্ষ্যে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃস্পতিবার পূর্ব লন্ডনের একটি রেষ্টুরেন্টে আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কেন্ট আশফোর্ড মুসলিম এসোসিয়েশনের সভাপতি এবং জিএসসি কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য সাউথ ইস্ট রিজিওনের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হারুনার রশীদ।
জিএসসি কেন্দ্রীয় কমিটির জয়েন্ট সেক্রেটারি ও নির্বাচন পরিচালনা কমিটির চিফ কোঅর্ডিনেটর ডক্টর মুজিবুর রহমানের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন আসন্ন নির্বাচনে জেনারেল সেক্রেটারি পদপ্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ ও শহীদ ট্রেজারার পদপ্রার্থী সৈয়দ মিসবাউল করিম সায়েম, ।






