শ্রীলঙ্কায় আন অফিশিয়াল ওয়ানডে সিরিজে দ্বিতীয় ম্যাচটা কঠিন করে জিতেছিল বাংলাদেশ ‘এ’ দল। আজ কলম্বোয় তৃতীয় ও শেষ ম্যাচে বড় সংগ্রহই তুলে নিয়েছে সফরকারিরা। সাইফ হাসানের দুর্দান্ত সেঞ্চুরিতে ৯ উইকেটে ৩২২ রান তুলেছে বাংলাদেশ এ দল। আজ জিতলেই আন অফিশিয়াল ওয়ানডে সিরিজ জয় নিশ্চিত হবে তাদের। এর আগে দুই ম্যাচের আন অফিশিয়াল টেস্ট সিরিজে ড্র করেছে দুই দল।





