মালয়েশিয়া থেকে পামতেলসহ কয়েকটি পণ্য আমদানি সীমাবদ্ধ করার কথা বিবেচনা করছে ভারত। দেশটির সরকার ও শিল্প মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ-পূর্ব এশীয় দেশটির নেতা কাশ্মীর ইস্যুতে নয়াদিল্লির সমালোচনা করায় এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
সরকারি এবং বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের আয়োজনে আলোচনায় অংশ নেওয়া একটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স বলছে, ভারত পামতেল আমদানি সীমাবদ্ধ করার উপায় খুঁজছে। মালয়েশিয়া থেকে আসা অন্য পণ্যের ওপরও বিধিনিষেধ আরোপ করা হতে পারে।






