বুসান চলচ্চিত্র উৎসবে মোস্তফা সরয়ার ফারুকীর বেশ কয়েকটি ছবি প্রদর্শিত হয়েছে। এই উৎসবে বিচারক হিসেবেও কাজ করেছেন তিনি। এবার মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন অব আমেরিকা এবং এশিয়ান ফিল্ম একাডেমির যৌথ উদ্যোগে দুদিনব্যাপী কর্মশালা ও পিচ কম্পিটিশনের আয়োজন করা হয় বুসানে। গত বৃহস্পতি ও শুক্রবার এই দুই দিনের আয়োজনে প্রশিক্ষক হিসেবে ছিলেন মোস্তফা সরয়ার ফারুকী।
আরও উপস্থিত ছিলেন এবারের বুসান ফিল্ম ফেস্টিভ্যালের জুরিপ্রধান ব্রিটিশ চলচ্চিত্র পরিচালক মাইক ফিগিস। লিভিং লাস ভেগাস চলচ্চিত্রের জন্য ব্রিটিশ এই পরিচালক বেশ পরিচিত।






