২৫তম কমনওয়েলথ সম্মেলনে যোগ দিতে গত ১৬ এপ্রিল রাতে লন্ডনে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার সফরকে স্বাগত জানিয়ে সভা সমাবেশ করছে যুক্তরাজ্য আওয়ামীলীগ। অন্যদিকে প্রধানমন্ত্রীর এই সফরকে প্রত্যাখান এবং বেগম খালেদা জিয়ার মুক্তি, দেশে গণতন্ত্র, ও মানবাধিকার প্রতিষ্ঠার দাবীতে গত সোমবার থেকে টানা বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যুক্তরাজ্য বিএনপি।

বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ‘কুইন এলিজাবেথ কনফারেন্স সেন্টারে অবস্থান করছেন তখন বাইরে বিএনপির শত শত নেতাকর্মী ‘ফিরে যাও শেখ হাসিনা’ বলে স্লোগান দিচ্ছিল। এসময় তাদের হাতে ছিল নানান স্লোগান সম্ভলিত প্লেকার্ড, গুম ও খুন হওয়া নেতাকর্মীদের ছবি এবং ফ্রি খালেদা জিয়া লেখা ব্যানার।
অবৈধভাবে ক্ষমতা আসায় প্রধানমন্ত্রী কমনওয়েলথ সম্মেলনে আসার অধিকার নেই বলে জানান লন্ডন মহানগর বি এন পি মহিলা সদস্য শামীম আরা । যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ বলেন বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র ফিরিয়ে আনতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে শত শত মানুষ এই বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়েছে। আমরা বিশ্ব নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষন করছি। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডালিয়া লাকুরিয়া, তুরন মিয়া, জাহাঙ্গীর আলম, সীমু কামাল মিয়া, জাহিদুল ইসলাম , সাদেক আহমদ, আহমেদ হোসেন, বশির মিয়া, ফজলু রহমান পিনাক, ফয়চল আহমদ, ফয়সল মিয়া, আলম মিয়া, জাকির হোসেন, সিহাব উদ্দিন, শেখ লাকি, আব্দুল আলম, রুহুল আমিন, মাসুদ রানা প্রমুখ।






