নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অবিলম্বে এমপিওভুক্ত করার জন্য সরকারের নিকট দাবি

নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অবিলম্বে এমপিওভুক্ত করার জন্য সরকারের নিকট দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান।

তিনি বলেন, নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিওভুক্ত করার জন্য সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের শিক্ষকদের দাবি ন্যায়সঙ্গত। তাদের সাথে আলাপ-আলোচনা করে সরকারের উচিত নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এমপিভুক্ত করা।অধ্যাপক মুজিবুর রহমান মঙ্গলবার বিকেলে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয় কমিটির শিক্ষক নেতাদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। এ সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের জেনারেল সেক্রেটারি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক এবিএম ফজলুল করিম।