জাতীয় বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু

জাতীয় বিশ্ববিদ্যালয়ে দাপ্তরিক কাজে ডি-নথির ব্যবহার বাড়ানো এবং কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা উন্নয়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মানবসম্পদ উন্নয়ন ও শুদ্ধাচার দপ্তরের আয়োজনে শুক্রবার সকালে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর নির্দেশনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ে এই প্রথম ডি-নথি বিষয়ে প্রশিক্ষণের আয়োজন করা হলো। দাপ্তরিক কাজে স্বচ্ছতা, দ্রুততা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি কাগজহীন (পেপারলেস) অফিস বাস্তবায়নের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।