মাদরাসা শিক্ষা অধিদপ্তরের নির্দেশ

স্বাস্থ্যবিধি মেনে আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যে দেশের সব মাদরাসা আবার খোলার প্রস্তুতি নেওয়ার জন্য নির্দেশ দিয়েছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। একই সঙ্গে স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিতে একটি গাইড লাইন তৈরি করা হয়েছে। সরকারের নির্দেশনা পেলে খুলে দিতে গাইড লাইন মেনে সব মাদরাসাক শিক্ষক–শিক্ষার্থী–কর্মচারীদের জন্য স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বলা হয়েছে।

মাদরাসা শিক্ষা অধিদপ্তর থেকে এমন নির্দেশনা সব স্বতন্ত্র এবতেদায়ী, দাখিল, আলিম, ফাযিল, কামিল মাদরাসায় পাঠানো হয়েছে গতকাল রোববার।

এর আগে গত বৃহস্পতিবার শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে আলোচনা হয়। সে অনুযায়ী গত শুক্রবার থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে গাইডলাইন পাঠানো হচ্ছে। এতে পূর্বঘোষিত ‘গাইডলাইন’ অনুযায়ী নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে। যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পাওয়া মাত্র শিক্ষাপ্রতিষ্ঠান খোলা যায়। করোনাভাইরাসের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী ৩০ জানুয়ারি পর্যন্ত ছুটি ঘোষণা আছে।