ফিলিং স্টেশনে গাড়িতে জ্বালানি ভরতে মিনিট পাঁচেক তো লাগেই। একই সময়ে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি পূর্ণ চার্জ করার প্রযুক্তি এল এবার। চোখ কপালে উঠতে পারে। কারণ, বৈদ্যুতিক গাড়ির চার্জার নির্মাতা প্রতিষ্ঠান পড পয়েন্টের তথ্য অনুযায়ী, একটি সাধারণ বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি পূর্ণ চার্জ হতে গড়ে সময় নেয় আট ঘণ্টা। সেখানে চীনের এক কারখানায় এমন লিথিয়াম-আয়ন ব্যাটারি তৈরি করা হয়েছে, যার সাহায্যে ফিলিং স্টেশনে তেল বা গ্যাস ভরানোর মতো সময়েই ব্যাটারি চার্জ করা যাবে।
নতুন এই লিথিয়াম-আয়ন ব্যাটারি নিয়ে কাজ করছে ইসরায়েলের প্রতিষ্ঠান স্টোরডট। আর নির্দেশনা মেনে এক হাজার নমুনা তৈরি করা হয়েছে ইভ এনার্জি নামের চীনা কারখানায়।






