ইংল্যান্ডে অবৈধভাবে নববর্ষের অনুষ্ঠান আয়োজন

ইংল্যান্ডে অবৈধভাবে নববর্ষ আয়োজনকে কেন্দ্র করে বেশ কয়েকজনকে আটক, শতাদিক মানুষকে কয়েকশ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এসেক্সে পুলিশী বাঁধার কারনে নববর্ষের অনুষ্ঠান করতে না পেরে ৫০০ বছরের পুরাতন গির্জা ভাংচুর করা হয়েছে। উশৃঙ্খল মানুষদের কারনে ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে এই ধর্মীয় উপাসনালয়।

এদিকে শুধু লন্ডনে ৫৮টি অবৈধ পার্টি বন্ধ করেদেয় পুলিশ। আইন অমান্য করার কারনে ২১৭ জনকে জরিমানা করা হয়েছে, এর মধ্যে ৫ আয়োজককে ১০ হাজার পাউন্ড করে জরিমানা করা হয়েছে। পূর্ব লন্ডনের রয়েল ডক এলাকায়ও ভঙ্গ করা হয়েছে অবৈধ পার্টি।