এসএসসি পরীক্ষা জুনে, এইচএসসি জুলাই-আগস্টে

করোনাভাইরাস সংক্রমণের কারণে আগামী বছরের এসএসসি এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা পিছিয়ে যাচ্ছে। আগামী বছরে হবে এ পরীক্ষা। পাঠ্যসূচি কাটছাঁট করে ২০২১ সালের ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত তার ভিত্তিতে শ্রেণিকক্ষে ক্লাস করিয়ে জুন নাগাদ এসএসসি ও সমমানের পরীক্ষা হতে পারে। আর কাটছাঁট করা পাঠ্যসূচিতে থেকে আগামী বছরের মে পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের শ্রেণিকক্ষে ক্লাস করিয়ে জুলাই-আগস্টে এই পরীক্ষা নেওয়া হতে পারে।

আজ মঙ্গলবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিক্ষামন্ত্রী দীপু মনি। এ সময় তিনি শিক্ষার বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন।