অ্যাডোব ফ্ল্যাশ প্লেয়ারের বিদায়

ওয়েবে প্রথম যুগে ব্রাউজার প্লাগ-ইন হিসেবে দারুণ জনপ্রিয় ছিল অ্যাডোব ফ্ল্যাশ। নতুন বছরে আনুষ্ঠানিকভাবে ফ্ল্যাশ প্লেয়ারকে অবসরে পাঠাচ্ছে সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান অ্যাডোব। ১৯৯৬ সালে ফ্ল্যাশ প্লেয়ার উন্মুক্ত করে অ্যাডোব কর্তৃপক্ষ।

অনলাইনে গেম খেলার ও ভিডিও স্ট্রিমিংয়ের অন্যতম জনপ্রিয় মাধ্যম ছিল এটি। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

তবে এর বড় দুর্বলতা ছিল নিরাপত্তার বিষয়টি। এ ছাড়া স্মার্টফোনের যুগে ফ্ল্যাশ প্লেয়ারের যথাযথ রূপান্তর ঘটেনি।

এখন থেকে অ্যাডোব কর্তৃপক্ষ ফ্ল্যাশ প্লেয়ারের জন্য আর কোনো নিরাপত্তা প্রোগ্রাম হালনাগাদ করবে না। ব্যবহারকারীদের দ্রুত ফ্ল্যাশ প্লেয়ার আনইনস্টল করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।