ব্রিটেনে করোনাভাইরাসের জন্যে অক্সফোর্ড ভ্যাকসিন পরীক্ষায় অংশ নেয়া প্রথম স্বেচ্ছাসেবী মহিলাকে নিয়ে মিথ্যা সংবাদ ছড়ানো হচ্ছে। স্বেচ্ছাসেবী মাইক্রোবায়োলজিস্ট ডা: এলিসা গ্রানাতো মারাগেছেন এমন একটি মিথ্যা সংবাদ স্যোশাল মিডিয়ায় প্রচারিত হচ্ছিল। অবশেষে তিনি নিজেই বিবিসিকে একটি ভিডিও বার্তা দিয়ে বলেছেন তিনি সুস্থ আছেন এবং ঘরে চা পান করছেন।
মিথ্যা রিপোর্টে বলা হয়েছিলো গত বৃহস্পতিবার অক্সফোর্ডের ভ্যাকসিন ট্রায়ালে অংশ নেয়া মাইক্রোবায়োলজিস্ট ডা: এলিসা গ্রানাতো পাশ্বক্রিয়ায় মারাগেছেন।
তবে বিবিসি সাংবাদিক ফার্গুস ওয়ালস জানিয়েছেন আমি আজ সকালে কয়েক মিনিট স্কাইপের মাধ্যমে এলিসা গ্রানাতোর সাথে চ্যাট করতে কাটিয়েছি। তিনি বেঁচে আছেন এবং আমাকে বলেছিলেন যে তিনি ’’খুব ভাল” বোধ করছেন।






