ভেঙে গেল লাক্স তারকা নাদিয়া মিমের বিয়ে

‘আমার কাছে মনে হয়েছে এই ছেলেটি আমাকে বোঝে। আমরা একসঙ্গে সারা জীবন কাটাতে পারব’ দুই বছর আগে বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সাফায়াত আলীর সঙ্গে বিয়ের পর প্রথম আলোকে এমনটাই বলেছিলেন নাদিয়া মিম। কিন্তু দুই বছর পর তাঁদের দুজনের পথ দুইদিকে বেঁকে গেছে। আজ শনিবার দুপুরে প্রথম আলোকে নিজেদের সংসার ভাঙার বিষয়টি নিশ্চিত করেছেন নাদিয়া মিম।

সাফায়াত আলীর সঙ্গে নাদিয়া মিমের সংসারে বিচ্ছেদের মধ্য দিয়ে অভিনয়জগতে আরেকটি ভাঙনের খবর পাওয়া গেল। গত মে থেকে আনুষ্ঠানিকভাবে আলাদা হয়ে গেছেন মিম ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা সাফায়াত আলী। ২০১৬ সালের ২৮ এপ্রিল বিয়ের কাজটি সেরে নেন নাদিয়া মিম। আর ৩০ এপ্রিল ছিল তাঁদের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান।

LEAVE A REPLY