সুনামগঞ্জ জিলা সমিতি ইউকের উদ্যোগে ঈদ পূণর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে সোমবার পূর্ব লন্ডনের মাইক্রো বিজনেস সেন্টারে। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক প্রবাসী নেতৃবৃন্দ উপস্থিত হন।
সংগঠনের সভাপতি আব্দুল আলী রউফ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফখরুল আলম চৌধুরী শামীম এর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সাংগঠনিক সম্পাদক সৈয়দ আশফাক আহমদ।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পীকার কাউন্সিলার সাবিনা আকতার।






