৭৫-এ ড. ইনামুল হক

একুশে পদকপ্রাপ্ত অভিনেতা, নাট্যকার, নির্দেশক ও শিক্ষক ডা. ইনামুল হক আজ জীবনের পথচলায় ৭৫ বছর পূর্ণ করতে যাচ্ছেন। তার জন্মদিন উপলক্ষে তারই হাত ধরে প্রতিষ্ঠিত নাগরিক নাট্যসম্প্রদায় আজ বিকালে শিল্পকলায় বিশেষ এক অনুষ্ঠানেরও উদ্যোগ নিয়েছে। তবে, সকাল ১০.৪০ মিনিটে ইনামুল হক আরটিভি’র ‘তারকালাপ’-এবং এরপর ১২.৩০ মিনিটে অনন্যা রুমা প্রযোজিত চ্যানেল আইতে ‘তারকা কথন’ অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানিয়েছেন ইনামুল হক। ড. ইনামুল হকের জন্ম ১৯৪৩ সালের ২৯শে মে ফেনী সদরের মটবী এলাকায়। তার বাবা ওবায়দুল হক ও মা রাজিয়া খাতুন। ফেনী পাইলট হাইস্কুল থেকে এসএসসি, ঢাকার নটর ডেম কলেজ থেকে এইচএসসি এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে অনার্স ও এমএসসি সম্পন্ন করেন।

LEAVE A REPLY