এই প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী ইমরানের ‘বাহুডোরে’ গানের ভিডিওতে মডেল হয়ে দারুণ সাড়া পান ছোট পর্দার এ সময়ের অভিনেত্রী বৃষ্টি ইসলাম। এরপর বেশকিছু টিভি বিজ্ঞাপনেও তিনি মডেল হিসেবে কাজ করেছেন। এবার দর্শকদের জন্য তিনি একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করলেন। এর নাম ‘ছেলেটি খারাপ ছিল না’। এমনটিই জানিয়েছেন তিনি। তিনি জানান, ভিন্ন ধরনের গল্প নিয়ে এটি নির্মাণ হয়েছে।






