বাংলাদেশে ইউটিউবের সব রেকর্ড আগেই ভেঙেছে ঈগল মিউজিক থেকে প্রকাশিত গান ‘অপরাধী’। এবার গানটি নতুন আরও এক ইতিহাস তৈরি করলো। তিন কোটি ভিউ অতিক্রম করেছে গানটি। এটি বাংলাদেশের গানের ইতিহাসে একটি মাইলফলক। শুধু তাই নয়, গানটি এরই মধ্যে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে ঢুকে পড়েছে। এই র্যাঙ্কিংয়ের ১০০ গানের মধ্যে ৮০তম অবস্থানে রয়েছে ‘অপরাধী’।






