২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান শাখায় ভর্তি – বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুল পরিচালিত এসএসসি প্রোগ্রামে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিজ্ঞান শাখায় ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদনকারীকে যোগ্যতা যাচাইয়ের জন্য বাউবি কর্তৃক নির্ধারিত ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এজন্য ভর্তির প্রাথমিক আবেদন ফরম ফি বাবদ ৩০০ টাকা দিতে হবে। ভর্তি পরীক্ষার বিষয়, মানবণ্টন, তারিখ ও পরীক্ষা কেন্দ্র এবং প্রক্রিয়ার বিস্তারিত তথ্য বাউবি’র ওয়েবসাইট, আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্র এবং স্টাডি সেন্টার থেকে পাওয়া যাবে। ভর্তির আবেদন চলছে।