স্থিতাবস্থা ধরে রাখার বাজেট: সানেম

প্রস্তাবিত ২০১৮-১৯ অর্থবছরের বাজেটকে স্থিতাবস্থা ধরে রাখার বাজেট হিসেবে অভিহিত করেছে সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)। গবেষণা সংস্থাটি বলেছে, সামনে নির্বাচন, তাই প্রথম দিকে অতিরিক্ত খরচ করার প্রবণতা দেখা দেবে। বড় প্রকল্পগুলো দৃশ্যমান করার চেষ্টা থাকবে। এ জন্য অর্থের অপচয় হচ্ছে কি না, সে ক্ষেত্রে নজরদারি বাড়ানো প্রয়োজন। ।

রাজধানীর ব্র্যাক সেন্টার ইনে আজ শনিবার সকালে বাংলাদেশের অর্থনীতির ত্রৈমাসিক পর্যালোচনা শীর্ষক আলোচনায় প্রস্তাবিত বাজেট নিয়ে প্রতিক্রিয়ায় সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান এসব মন্তব্য করেন।

LEAVE A REPLY