টি-শার্টের বার্তাবাহক হয়ে ওঠার গল্প

হালকা কাপড়ের আরামদায়ক বস্ত্র টি-শার্ট বা গোল গলার গেঞ্জি। সম্ভবত বর্তমান বিশ্বে সবচেয়ে বেশি পরিধেয় পোশাকও এটি। লিঙ্গ বৈষম্যহীন এ বস্ত্র তরুণ-তরুণী সবার প্রিয়। টি-শার্টে আঁকা নকশা ও বার্তায় ফুটে ওঠে পরিধানকারীর রুচি, ফ্যাশনবোধ কিংবা সাংস্কৃতিক পরিচয়।

টি-শার্ট আবার প্রচারণা ও প্রতিবাদের মাধ্যম হিসেবেও বেশ জনপ্রিয়। বিভিন্ন সংস্থা, সংগঠন টি-শার্টে বার্তা ছেপে হরহামেশা নিজেদের অবস্থান জানান দেয়। রাস্তায় বের হলে দেখা যায়, মানুষের গায়ের টি-শার্টগুলো নানান কথা বলছে। পরিবেশ, প্রেম, মানবিকতা, রাজনীতিসহ নানা বিষয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা থাকে এতে।

LEAVE A REPLY