অস্ট্রেলিয়ার মেলবোর্নে বাড়ির মালিককে ছুরিকাঘাত করার অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশি শিক্ষার্থী মোমেনা সোমার ৪২ বছরের কারাদণ্ড হয়েছে। বুধবার ভিক্টোরিয়া রাজ্যের সুপ্রিম কোর্টের বিচারক লেসলি টেইলর এই আদেশ দেন। ২৬ বছর বয়সী সোমা সাড়ে ৩১ বছর কারাবাসের আগে প্যারোলের আবেদনও করতে পারবেন না।
২০১৮ সালের ১ ফেব্রুয়ারি বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসায় অস্ট্রেলিয়ায় যান সোমা। এর ৯ দিনের মাথায় তিনি মেলবোর্নে রজার সিংগারাভেলু নামের এক ব্যক্তিকে হত্যার উদ্দেশ্যে ছুরি নিয়ে হামলা চালান। হামলার পরপরই সোমাকে গ্রেপ্তার করে দেশটির পুলিশ।






